সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা

কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা

চট্টগ্রাম নগরীতে মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে নগরীর বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে, জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড় এলাকায় কোমর সমান পানি জমে যায়। এতে ওই সড়ক ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পানির মধ্য দিয়ে চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই পুরো এলাকায় পানি জমে যায়। দ্রুত পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।

এদিকে চকবাজার, রহমতগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিচু এলাকায়ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে সড়ক ও বাসাবাড়ির নিচতলা।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায়  বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী চারদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ