ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দশম সংসদে স্পিকার পদে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার পদে মনোনয়ন পেলেন অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এবং দ্বিতীয়বারের মতো সংসদ উপনেতা হলেন সৈয়দা সাজেদা চৌধুরী। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার দশম সংসদের প্রথম অধিবেশনেই তিনি স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হবেন বলে দলীয় একটি ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
উল্লেখ্য, এর আগে দেশের ইতিহাসে গত বছরের ৩০ এপ্রিল প্রথম নারী স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকার হওয়ার আগে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন তিনি।




