আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদসহ ৪ জেষ্ঠ্য নেতার জামিন শুনানির জন্য আগামি ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বুধবার পৃথক ৪টি আবেদনে নেতাদের পক্ষে ফৌজদারী বিবিধমূলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন চাওয়া হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জহুরুল হক আবেদনগুলোর শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির জেষ্ঠ্য এ নেতাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।




