শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর। বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ ধার্য করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রাষ্ট্রপক্ষের পক্ষে মামলার যুক্তিতর্ক পাঁচদিন ধরে উপস্থাপন করা হয়, আর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয় তিনদিন। শেষ সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছেন, তবে সাবেক আইজিপি মামুনের শাস্তি ট্রাইব্যুনালের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন

সর্বশেষ