মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়চাপাতলা পরিদর্শন করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

চাপাতলা পরিদর্শন করলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বুধবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার চাপাতলায় নির্বাচনোত্তর সহিংসতায় আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর পরিদর্শন করেছেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, যারা এ অপকর্ম করেছে তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। তাদের রাজনৈতিক পরিচয় থাকা উচিত নয়। দলমতের ঊর্ধ্বে উঠে তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে হবে। একবার মানুষের মাঝে আস্থার চিড় ধরলে ফিরিয়ে আনা কঠিন। আমরা জানিনা আদৌও আস্থা ফিরিয়ে আনা সম্ভব কিনা।

মিজানুর রহমান রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে বলেন, স্বাধীন বাংলাশের নাগরিক হিসেবে এখনো কেন কোনো কোনো সম্প্রদায়কে নিজ ভূমে পরবাসী হয়ে জীবন যাপন করতে হবে। তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের কাছে দাবি শুধুমাত্র শাড়ি ও চাল দিয়ে পুনর্বাসন হয় না। রামু টেকনাফে যে ভাবে পুনর্বাসন করা হয়েছে এখানেও সেভাবে করতে হবে।

ড.মিজান বলেন, এটা ক্ষমাহীন অপরাধ। এ অপরাধীর শাস্তি হতে হবে। সে অপরাধী আমাদের মধ্যে থেকে হয়ে থাকে তাহলে আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। এ ক্ষমা রাষ্ট্রকেও চাইতে হবে। তবে ক্ষমা চাওয়া মানে তাদের ছাড় দেয়া নয়। অপরাধীদের শনাক্ত করা কঠিন কিছু নয়।
এদিকে চাপাতলায় ক্ষতির দৃশ্য দেখে আবেগ আপ্লুত হন মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যারোমা দত্ত, পরিচালক ইমান উদ্দিন কবির, আরফান আশীষ, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কু-ুু, সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অপরদিকে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল, কম্বল, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে বর্ডার গার্ড  বাংলাদেশ (বিজিবি) ও রামকৃষ্ণ আশ্রম।

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আরও পড়ুন

সর্বশেষ