ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করছেন সদ্য শপথ নেয়া বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির জেষ্ঠ্য প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়।
জানাগেছে, বৈঠকে সংসদে জাতীয় পার্টির অবস্থান, মন্ত্রিপরিষদ গঠন ও মন্ত্রী পরিষদে জাতীয় পার্টির কেকে মন্ত্রী হবে তা নিয়ে আলোচনা হবে। এছাড়া এরশাদের বিষয়েও আলোচনা হবে বলে। বৃহস্পতিবার সকাল ১০টায় দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেন রওশন।
এর আগে গত ১৬ ডিসেম্বর রওশন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠক শেষে রাতেই এরশাদকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচ-এ ভর্তি করেন। এরপর রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়।




