ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মতবিনিময়ের জন্য আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের গুলশানে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এক ঘণ্টা পরে খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়, তিনি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলবেন না ।
গুলশানে চেয়ারপারসনের বাসভবনের সামনে আজ বৃহস্পতিবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত অপেক্ষা করেন গণমাধ্যমের কর্মীরা। পরে রাত নয়টার দিকে চেয়ারপারসনের মিডিয়া উইং শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানান, খালেদা জিয়া তাঁদের সঙ্গে মতবিনিময় করবেন না। মতবিনিময়ের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের ই-মেইল ও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানান খালেদা জিয়া।




