ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। বুধবার ধানমন্ডি কার্যালয়ে সহ-সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংখ্যালঘুদের উপর হামলার পরিণাম হবে আত্মঘাতি। জাতীয় পার্টি (জাপা) যেহেতু মহাজোট থেকে বের হয়ে নির্বাচন করেছে তাই দলটির বিরোধীদলে যাওয়াই উচিৎ। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার নিন্দাও জানান তিনি।
মহাজোট থেকে বের হয়ে নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় পার্টি (জাপা) তাই রাজনৈতিক স্বার্থৈই দলটির বিরোধীদলের আসনে বসা উচিৎ বলে মনে করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘রাজনীতির স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে আমার মনে হয় একটি শক্তিশালী বিরোধীদল, বিরোধীদলে এসে জাতীয় পার্টি (জাপা) তাদের ভুমিকা রাখলে গণতন্ত্র শক্তিশালী হবে।’




