রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিহুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল

হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে পরিচয় পর্বে তিনি এ তথ্য জানান। বৈঠকের শুরুতে মির্জা ফখরুল ইসলাম বলেন, এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং নির্বাচন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ