রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবেগম খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, সাক্ষাৎকালে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন এবং তার সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন ফরাসি রাষ্ট্রদূত। এ সময় উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত মাসদুপুইয়ের প্রচেষ্টার প্রশংসা করেন।

উল্লেখ্য, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মাসদুপুই বাংলাদেশে তার সমৃদ্ধ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ সরকার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন

সর্বশেষ