শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন সেনাপ্রধান।

আরও পড়ুন

সর্বশেষ