রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: ছাত্রদল সভাপতি

বাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই: ছাত্রদল সভাপতি

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে আন্দোলন-সংগ্রাম করতে ছাত্রদলের সাবেক সভাপতি ইলিয়াস আলীসহ অসংখ্যক নেতাকর্মী হাসিনার সরকার বিভিন্ন বাহিনীর হাতে গুম-খুনের শিকার হয়েছেন।

সংগঠনের নেতা-কর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশস্থলে এসেছেন। ছাত্রদল ও বিএনপির দলীয় পতাকা হাতেও অনেককে দেখা গেছে।

এ সময় ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন নেতা–কর্মীরা।

আরও পড়ুন

সর্বশেষ