রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে : হাসনাত আব্দুল্লাহ

বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। ওনাকে বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতেই হবে। বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভায় এ কথা বলেন তিনি।

এর আগে বাংলাদেশের সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ সরকার যেন অন্য কিছু চিন্তা না করে সে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

এদিন কর্মসূচির শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারীসহ অন্য নেতারা। এ সময় জুলাই আন্দোলনের নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে শহীদ পরিবারের সদস্যরা। স্বজন হারিয়ে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতাদের কাছে।

পরে ঢাকার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বাসস্ট্যান্ড পর্যন্ত শোক র‍্যালি করে নেতাকর্মীরা। সেখানে পথসভা শেষে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বরের উদ্বোধন এবং সবশেষ শাহরাস্তির দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে তারা চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন

সর্বশেষ