রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

অবশ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে জানানো হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬৪ জন।

তার আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আজ (সোমবার, ২১ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে ডা. সায়েদুর রহমান জানান, নিহতের মধ্যে সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, বার্ন ইনস্টিটিউটে ১ জন এবং ঢামেকে ১ জন রয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন।

তিনি আরও জানান, ৪৮ জনের মতো রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এছাড়া দুর্ঘটনায় আহত ও দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।  

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে আগামীকাল মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন

সর্বশেষ