সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিগণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে: বিএনপি

গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে: বিএনপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিঘ্নিত করার চেষ্টা হয়েছে বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটি। বুধবার (১৬ জুলাই) রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক বিষয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচিত নানা বিষয় সম্পর্কে জানান স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে স্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় চার জন নিহতের ঘটনায় গভীর নিন্দা ও ক্ষোভ জানানো হয়। সভা মনে করে পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমন করেছে। ফলশ্রুতিতে সরকারকে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়। যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার নীল নকশা বলে মনে করা হয়।
 
সভা এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে। সভা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সর্তকতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্রবিরোধী শক্তিকে সুযোগ করে দেয়া হবে।
 
এছাড়া বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়েও শঙ্কা প্রকাশ করা হয়। সভা মনে করে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে।
 
সরকারের উপদেষ্টারা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে শুধু কথা বলে জাচ্ছেন বলে মনে করে বিএনপির স্থায়ী কমিটি।
 
এছাড়া স্থায়ী কমিটি মনে করে, রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার এবং দলটির শীর্ষ নেতাদের নিয়ে অশালীন স্লোগানে শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে। বিষয়টি গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। সভা এই সব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। সভা মনে করে এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র রাজনৈতিক পরিবেশই বিনষ্ট করবে না, গণতন্ত্রে উত্তরণের পথকে এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে।
 
সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 
আরও পড়ুন

সর্বশেষ