মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার প্রোটোকল প্রত্যাহার

খালেদা জিয়ার প্রোটোকল প্রত্যাহার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রোটোকলের পুলিশ সদস্যদের ক্লোজড করে রাত ৮টার দিকে র‌্যাব-ডিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তার বাসা ঘেরাও করে। এ সময় বাস ভবনের সামনে গুলশান জোনের এডিসি আয়শা এর নেতৃত্ব ব্যাপক মহিলা পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও বিরোধী নেতা খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন থেকে রাজনৈতিক কার্যালয়ে যেতে বাধা দেয় পুলিশ। সেই সঙ্গে তার বাসভবনের দুইপাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, রাত সাড়ে ৮টায় গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিকল্পধারা প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম ও জাসদ (রব) সভাপতি আসম আবদুর রবের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

আরও পড়ুন

সর্বশেষ