ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশব্যাপী যেন সরকারের অঘোষিত হরতাল বা ১৪৪ ধারা চলছে। সরকার প্রশাসনযন্ত্রের সাহায্যে অনির্দিষ্টকালের জন্য জনগণের বিরুদ্ধে নিজেরাই অবরোধ সৃষ্টি করেছে।
আমাদের আন্দোলনে দিশেহারা সরকার তাই খালেদা জিয়াকেগৃহ বন্দি করার চেষ্টা চলছে। খালেদা জিয়ার প্রোটোকলের পুলিশ সদস্যদের ক্লোজড করায় ফখরুল তীব্র নিন্দা জানান। এসময় তিনি খালেদা জিয়া আগামীকাল নিরাপদে নয়াপল্টন যাওয়ার ব্যবস্থার দাবি জানান। শনিবার রাতে খালেদা জিয়ার প্রোটোকল প্রত্যাহারের পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল এসব কথা বলেন।




