রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদপ্রবাস সময়আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,...

আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং

হংকংস্থ প্রবাসী বাংলাদেশিদের ‘‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান’’ ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’’ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪’’ উদযাপন করল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং।

১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকং-এ অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’’ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪’’  উদযাপন করা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে ।

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, মাননীয়  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করা হয়। এরপর এ উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, স্টুডেন্টস এসোসিয়েশন এবং বাংলাদেশ প্রফেশনালস প্লাটফর্মের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণে লক্ষ্যে তাদের সুপারিশসমূহ তুলে ধরেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীদের কল্যাণে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তী সরকার নানা কর্মসূচী বাস্তবায়ণ করছে। তিনি কনস্যুলেট কর্তৃক ২০২২ সাল থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরনকারী হংকংস্থ প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদানের কথা উল্লেখপূর্বক সকল প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান। তিনি গত ২৭ নভেম্বর থেকে কনস্যুলেটে চালুকৃত ই-পাসপোর্ট সেবার বিষয়টি উল্লেখপূর্বক প্রবাসীদের সুবিধার্থে মাসের একটি ছুটির দিনে কনস্যুলেট কিছু সময় খোলা রেখে বিশেষ কনস্যুলার সেবা প্রদানের ঘোষণা দেন, যা ‍উপস্থিত কমিউনিটির সদস্যবৃন্দ স্বাগত জানায়।

 অনুষ্ঠানে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী ০৪ (চার) জন বাংলাদেশিকে রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪ ও সম্মাননা এবং ০৩ (তিন) জন কৃতি বাংলাদেশিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ সরকারকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সুন্দরভাবে “আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’’ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪’’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন এবং কনস্যুলেট কর্তৃক রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করায় কনস্যুলেটকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কনস্যুলেটের পক্ষ থেকে বৈধ পথে হংকং থেকে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখায় উপস্থিত সকলকে অভিনন্দন জানানো হয়। আগত অতিথিদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন

সর্বশেষ