রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদপ্রবাস সময়বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং এ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং এ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে কনসাল জেনারেল কনস্যুলেটে সকলের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল মিজ্‌ ইসরাত আরা, কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারী, তাঁদের পরিবার, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশী শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

জনাব মোঃ কামরুল হাসান, কনসাল (পাসপোর্ট ও ভিসা)-এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়। এরপর কনসাল জেনারেল মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কনস্যুলেটে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর সকল শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বানীসমূহ পাঠ করা হয়। দিবসটি উপলক্ষ্যে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

কনসাল জেনারেল তাঁর বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখো শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং দুই লক্ষ মা-বোন যারা তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তিনি আরো স্মরণ করেন, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের শহিদদের। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের জন্য তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য আহবান জানান।

দিবসটি উপলক্ষ্যে বিপুল সংখ্যক শিশু-কিশোর ও প্রবাসীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগত অতিথিদেরকে আপ্যায়ন এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ