সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চট্রগ্রাম-কক্সবাজার মহসড়ক অবরোধ

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের চট্রগ্রাম-কক্সবাজার মহসড়ক অবরোধ

চট্রগ্রামের কর্ণফুলীতে এস আলম নিয়ন্ত্রিত ইসলামি ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চট্রগ্রাম-কক্সবাজার মহসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় পৌনে ৪ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়,পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেন।

রোবাবর (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক চত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করে। জানা যায়, সকাল ৯টার দিকে সড়কে অবস্থান নেন ইসলামী ব্যাংকসহ ৩টি ব্যাংকের কর্মীরা। এতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া যানবাহন কক্সবাজারে যেতে পারছে না, তেমনি কক্সবাজার থেকে ছেড়ে আসা গাড়িও চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারছে না। সংকটে পড়েছে অভ্যন্তরীণ রুটের যানবাহনও।

কর্ণফুলি থানার ওসি মনির হোসেন জানান, সকাল ৯ টা থেকে কয়েকটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা মজারটেক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন পরে পুলিশ ঘটনার স্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক থেকে ৩ হাজার কর্মকর্তা-কর্মচারীকে সম্প্রতি অপসারণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ