বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মত স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করলো আর্মি এয়ার ডিফেন্স কোর। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের নকিট পতাকা হস্তান্তরের মাধ্যমে নবগঠিত এ কোরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেসময় একজন ইউনিট অধিনায়ক, একজন মহিলা অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে সোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ পরিয়ে দেন সেনা প্রধান। একইসাথে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে ও যোগদেন সেনা প্রধান । সেসময় ২৪ পদাতিক ডিভিশনের জিওসি সহ সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



