রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরাষ্ট্রপতির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাষ্ট্রপতির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ অক্টোবর) সকালে বিএনপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে শফিকুল আলম বলেন, যারা (এই দাবিতে) বিক্ষোভ করছেন তাদের আমরা বারবার বলছি, তারা যেন বঙ্গভবনের আশপাশে থেকে সরে যান। মঙ্গলবার থেকে বঙ্গভবনের আশপাশের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও ছিলেন। এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে শফিকুল আরও বলেন, যারা এই আলটিমেটাম দিচ্ছে, তাদের এ প্রশ্ন জিজ্ঞাসা করুন।

এই পদত্যাগের দাবিকে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, অনেক ধরনের দাবি অনেক জায়গায় তৈরি হয়। সব তো আমরা অ্যাড্রেস করি না।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি বলেছে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তা এড়িয়ে যান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

বিএনপি নেতাদের অনির্ধারিত এ বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা দেখছি যে পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে-নানাভাবে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরির চেষ্টা করছে।

আরও পড়ুন

সর্বশেষ