সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ট্রেনিংয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

ট্রেনিংয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি

ট্রেনিংয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় ক্যাডেট পুলিশের ২৫০ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদফতর।

এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান জানান, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ক্যাডেট এসআই ৮২৩ জনের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষনার্থীকে অব্যহতি দেয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যহতি দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, ঠিক সময়ে ক্লাসে যোগ না দেওয়া, ঊর্ধ্বতনদের কমান্ড ফলো না করা, নিজেদের কারও কারও সঙ্গে মারামারি, প্রশিক্ষণে ফাঁকি দেওয়া, অনৈতিক সর্ম্পকে জড়িয়ে যাওয়াসহ বেশ কিছু অভিযোগ দেখিয়ে অব্যাহতি এসব প্রশিক্ষণার্থী এসআইদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে ২০ অক্টোবর বাংলাদেশ পুলিশ একাডেমি, রাজশাহীতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজও হঠাৎ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়। এর মধ্যে সারদায় ২৫০ প্রশিক্ষণপ্রাপ্ত এসআইকে অব্যাহতি দেওয়ার হলো।

আরও পড়ুন

সর্বশেষ