মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়কাদের মোল্লার দাফন সম্পন্ন

কাদের মোল্লার দাফন সম্পন্ন

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর পর তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাড়ির উঠানে তার বাবা-মায়ের কবরের পাশে দেওয়া হয়েছে কাদের মোল্লার কবর।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ৩টা ১০ মিনিটে কাদের মোল্লার লাশ বাড়িতে এসে পৌঁছালে তা গ্রহণ করেন তার ছোট ভাই মাইনুদ্দিন মোল্লা। পরে কড়া নিরাপত্তায় বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। সবশেষে উঠানে শেষ ইচ্ছা অনুসারে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয় কাদের মোল্লাকে। রাত ৪টা ১০ মিনিটে দাফন শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের গাড়ি বহর।

এর আগে দিবাগত গভীর রাত সাড়ে ১২টা থেকে কবর খোড়ার কাজ শুরু হয়, শেষ হয় আড়াইটায়। এ কাজে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বিশ্বাস। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে তার ফাঁসি কার্যকরের সম্ভাবনায় তার পরিবার গ্রামের বাড়িতে মা-বাবার কবরের পাশে তার কবরস্থানে জায়গা নির্ধারণ করে রাখেন।

আরও পড়ুন

সর্বশেষ