ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পর নাশকতার আশঙ্কায় সারাদেশে রেল যোগাযোগ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি যেনো না হয় এবং জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টা ০১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতের অন্যতম শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়। আর এ ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়েছে। এছাড়া চলমান অবরোধে রেল নাশকতা হচ্ছে এমন বিষয়ও নতুন সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।




