মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে জামাতের তাণ্ডব, ভাঙচুর-আগুন

রাজধানীতে জামাতের তাণ্ডব, ভাঙচুর-আগুন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর মতিঝিলে জামায়াতের সঙ্গে পুলিশর সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় ফকিরাপুল ও নয়া পল্টন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

শুক্রবার জুমার নামাজের পর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াত মতিঝিলের আইডিয়াল স্কুলের সামনে থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় জামায়াতকর্মীরা যানবাহন, দোকানপাট ভাংচুর এবং অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ