মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এরশাদ সিএমএইচে, গ্রেফতার অথবা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে

এরশাদ সিএমএইচে, গ্রেফতার অথবা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর ৠাবের একটি গাড়িতে তুলে তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে ১০ জনের একটি পুলিশ দল বারিধার‍ায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে যায়। তারা পেছনের দরোজা দিয়ে বাসায় প্রবেশ করে। এ সময় শ’ খানেক নেতাকর্মী অবস্থান করছিলেন এরশাদের বাসায়। সেখান থেকে এরশাদকে নিয়ে বেরিয়ে আসার পর তাকে র‌্যাবের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হচ্ছে, তাকে হয় গ্রেফতার করা হবে, অথবা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। দলীয় সূত্রমতে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে এরশাদ যাতে বিএনপির সঙ্গে গাঁটছড়া বেঁধে জল আরো ঘোলা করতে না পারেন সেজন্য দলেরই মধ্যেই চাপ রয়েছে মহাজোট ঘেঁষা নেতাদের। এছাড়া স্বাভাবিকভাবে সরকার পক্ষও তার ওপর নাখোশ।

আরও পড়ুন

সর্বশেষ