রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনছাত্রজনতার উপর হামলার অভিযোগ বাকলিয়ার যুবলীগ নেতা গ্রেফতার

ছাত্রজনতার উপর হামলার অভিযোগ বাকলিয়ার যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার অভিযোগ বাকলিয়ার যুবলীগ নেতা মোঃ সাদ্দামকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (১৮ সেপ্টেম্বর) র‌্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, সম্প্রতি দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অংশ হিসেবে গত ৪ আগস্ট ভিকটিম মোঃ ইব্রাহিম (১৯) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় বাকলিয়ার যুবলীগ নেতা মোঃ সাদ্দামসহ আরো ২৫-৩০ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী কোতোয়ালী থানাধীন জুবলী রোডস্থ আমতল মোড় সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করলে এতে আহত হয় ভিকটিম ইব্রাহিম।

এ ঘটনায় ভিকটিম মোঃ ইব্রাহিম বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ৮ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে চট্টগ্রাম মনগরীর কোতোয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে হত্যার চেষ্টা সংক্রান্তে আরো ১টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ