মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ম্যান্ডেলাকে সম্মান জানাবে বিওএ

ম্যান্ডেলাকে সম্মান জানাবে বিওএ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

দক্ষিণ আফ্রিকার সাবেক  প্রেসিডেন্ট ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সম্মানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আগামী রোববার তাদের পতাকা অর্ধনমিত রাখবে। রোববার পৈতৃক গ্রাম পূর্বাঞ্চলীয় ক্যাপে প্রদেশের কুনুতে ম্যান্ডেলাকে সমাহিত করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ম্যান্ডেলার সম্মানে প্রত্যেক দেশের জাতীয় অলিম্পিক কমিটিকে তাদের পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ করেছে।

বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, নেলসন ম্যান্ডেলা ছিলেন ক্রীড়া অন্তপ্রাণ মানুষ। তার সম্মানে পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

আরও পড়ুন

সর্বশেষ