মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সুপ্রিম কোর্ট এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান

সুপ্রিম কোর্ট এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

মানবতাবিরোধী অপরাধের দায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ পুনর্বিবেচনা বা রিভিউয়ের সুযোগ আছে কি না- তার ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি চলছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়। মামলাটি স্পর্শকাতর বিধায় পুরো দেশবাসীর দৃষ্টি এখন দেশের সর্বোচ্চ ওই আদালতের দিকে। তাই আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান ফটকসহ সবগুলো ফটকে এবং আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন।

রমনা জোনের উপ পুলিশ কমিশনার  মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য আদালত এলাকায় অবস্থান করছে। তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আপিল বিভাগে বৃহস্পতিবারের কার্যতালিকায় তিন নম্বরে কাদের মোল্লার রিভিউ আবেদন। তিন নম্বর কার্যতালিকায় লেখা রয়েছে আবদুল কাদের মোল্লা বনাম চিফ প্রসিকিউটর।

মঙ্গলবার মধ্যরাতে ফাঁসির রায় বাস্তবায়নে সব প্রক্রিয়া সম্পন্ন হয়। সব প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু শেষ মুহূর্তে কাদের মোল্লার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেন।

বুধবার প্রধান  বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রিভিউ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। ওই বেঞ্চ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শুনানি মুলতবি করেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় পুনরায় শুনানি শুরু হয়।

আরও পড়ুন

সর্বশেষ