ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ভোলার চরফ্যাশনের মেঘনায় বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় ৩টি মাছ ধরা ট্রলারের সংঘর্ষে ৪ জেলে নিখোঁজ হয়েছে। আহত হয়েছে ১২ জেলে। আজ বুধবার রাত সাড়ে ৪টায় চরনিউটন সংলগ্ন মেঘনায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নিলকমলের চরযমুনা এলাকার ট্রলার মাঝি জেবল হক জানায়, চট্রগ্রাম থেকে বালু বোঝাই এম ভি মায়ের দোয়া নামের কার্গো জাহাজটি চরফ্যাশনের চরনিউটন সংলগ্ন মেঘনায় পৌঁছলে রাতে ঘনকুয়াশার কারনে মেঘনায় মাছ ধরা ঢালচরের ছিদ্দিক মাঝি, নুরাবাদের ঝিলন মাঝি ও আছলামপুরের গফুর মাঝির ট্রলারের সাথে প্রচন্ড বেগে ধাক্কা লাগে।
এসময় বিকট শব্দ হয়। বালু বোঝাই ওই জাহাজটির ধাক্কায় পাশাপাশি মেঘনায় মাছ ধরা ৩টি ট্রলারের সংঘর্ষ হলে জেলেরা নদীতে পড়ে যায়। নদীতে মাছ ধরা অন্য ট্রলারের সহায়তায় আহতাবস্থায় ৫ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে ৪ জেলে। নিখোঁজ জেলেরা হচ্ছে-সামছুদ্দিন(৩৫), জামাল(৩২), ঝন্টু(২২) ও খায়ের(৩০)।




