সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম চেম্বারকে স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম চেম্বারকে স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে বিক্ষোভ

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারকে স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। রোববার (১৮ আগস্ট) সকাল ১০টায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা এ সমাবেশ করেন।

বক্তব্য দেন বিজিএমইএ’র সহ সভাপতি রাকিবুল আলম, চেম্বারের জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বারভিডার সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি এসএম নুরুল হক, আবদুল মান্নান রানা, মাহবুব রানা প্রমুখ। চেম্বারকে সংস্কারের দাবি জানিয়ে বক্তারা বলেন, বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ