সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনগ্রাফিতিতে সাঁজছে নতুন বাংলাদেশ

গ্রাফিতিতে সাঁজছে নতুন বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ত্যাগ স্মরণীয় করতে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। ঝড়, বৃষ্টি, রোদ উপেক্ষা করে শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন তাঁরা।

শিক্ষার্থীরা বলছেন অনেক ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এ অর্জন যেন কোন অবস্থাতেই ম্লান নাহয় সে লক্ষ্যে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কণ।

গ্রাফিতিতে অভ্যুত্থানে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতিকৃতি ও তাঁদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি উঠে এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি, সমাজের-রাষ্ট্রের সংস্কার, ঘুষ-দুর্নীতি বন্ধ করা, স্বৈরতন্ত্রের অবসান, বাক্‌স্বাধীনতা, সম-অধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায়-অবিচারের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি। এসেছে বহু কালজয়ী গান ও কবিতার পঙ্‌ক্তি। আছে নতুন বাংলাদেশের স্বপ্নের কথাও।

আরও পড়ুন

সর্বশেষ