সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিগণহত্যার জন্য জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের চিঠি দেবে বিএনপি...

গণহত্যার জন্য জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের চিঠি দেবে বিএনপি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঢালাভাবে যে হামলার কথা বলা হচ্ছে, তা সঠিক নয়। আর যে কয়টি হামলার ঘটনা ঘটেছে তা রাজনৈতিক নয় এবং এরসঙ্গে দলকে দায়ী করার নিন্দা জানাচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিপ্লবের পরে কিছু সমস্যা থাকতেই পারে। তবে আন্তরিকভাবে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এ কাজ জাতির কাছে আশার সৃষ্টি করছে।

শনিবার (১০ আগস্ট) রাতে রাজধানী গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কিছু বিদেশি গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। এখানে বিএনপিকে জড়ানো হচ্ছে। যা মিথ্যা, ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, আন্দোলনে গণহত্যার জন্য জাতিসংঘ এবং অন্তর্বর্তী সরকারের কাছে নিরপেক্ষ তদন্তের চিঠি দেবে বিএনপি।

আরও পড়ুন

সর্বশেষ