রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচাকরিতে পুনর্বহালের আবেদন দুদকের কর্মকর্তা শরীফ উদ্দিনের

চাকরিতে পুনর্বহালের আবেদন দুদকের কর্মকর্তা শরীফ উদ্দিনের

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অপসারিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। বুধবার (৭ আগস্ট) এই আবেদন করেন তিনি।

শরীফ উদ্দিন দীর্ঘসময় চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশকিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ