মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের ভাটিয়ারী উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পাহাড়তলী শাখার অধীন ভাটিয়ারী উপশাখা ৪ জুলাই ২০২৪ চট্টগ্রামের ভাটিয়ারীতে উদ্বোধন করা হয়। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীন প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আলহাজ মু: সেকান্দর হোসাইন ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাজিম উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ জামাল উদ্দিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাটিয়ারী উপশাখা ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ