সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামির জবানবন্দি প্রত্যাহারের আবেদন

এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার ৩ আসামির জবানবন্দি প্রত্যাহারের আবেদন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামি তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের ওপর শুনানি হয়। এ সময় আসামিদের আদালতে উপস্থিত করা হয়।

আসামিপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজীসহ কয়েকজন আইনজীবী শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন। একইসঙ্গে আসামিরা রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ মর্মে চিকিৎসার আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন।


এর আগে গত ৪ জুন তানভীর ভূঁইয়া, ৫ জুন শিমুল ভূঁইয়া ও ১৪ জুন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তারও আগে ১২ মে সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।
আরও পড়ুন

সর্বশেষ