সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বেনজীর এবং স্ত্রী- দুই কন্যাকে সম্পদের হিসাব দিতে নোটিশ দিয়েছে দুদক

বেনজীর এবং স্ত্রী- দুই কন্যাকে সম্পদের হিসাব দিতে নোটিশ দিয়েছে দুদক

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই কন্যাকে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে গঠিত অনুসন্ধানকারী দল প্রাথমিক অনুসন্ধানে তার পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। এসব সম্পদ বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর এবং মেজো কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের নামে রয়েছে বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ২৩ ও ২৬ মে বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে থাকা ১৯৩টি দলিলের জমি, গুলশানের ৪টি ফ্ল্যাট ক্রোকের এবং বিভিন্ন ব্যাংকে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেন। একই সঙ্গে ১৯টি প্রতিষ্ঠানে তাদের নামে থাকা শেয়ার, ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত।

প্রসঙ্গত, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ