ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বাগেরহাট ও মানিকগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত হয়েছে ৫ জন। বাগেরহাটের যৌখালী সেতুর কাছে খুলনা থেকে বাগেরহাটগামী সবজি-বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে গেলে তিনজন সবজি বিক্রেতা নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোস্তফা শেখ (৪৫), সাইদুল ইসলাম (৪৫) ও হানিফ (২৫)। এঁদের মধ্যে প্রথম দুইজনের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ। হানিফের বাড়ি পিরোজপুর। বাগেরহাটের পুলিশ সুপার মোল্লা নিজামুল হক জানান, ট্রাকটিতে ১১ জন সবজি বিক্রেতা ছিলেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার ধুমুরিয়া এলাকার নুরু বক্সের ছেলে চালক আনিছ (৩৫) ও উপজেলার আনন্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে হেলপার মহিদুল (৩২)।
পুলিশ জানায়, রাতে ঢাকাগামী কাচাঁমাল বহনকারী ওই ট্রাকটি তরা ব্রীজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আঘাতে মহিদুল ঘটনাস্থলেই মারা যান এবং চালক আনিছ ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।




