চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনলাইন উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উপজেলার বড়তাকিয়া এলাকায় রেললাইন উপড়ে ফেলেছে অবরোধকারীরা। স্থানীয়রা জানিয়েছে, ডবল লাইনের একাংশে প্রায় ৫০ ফুট রেললাইন উপড়ে ফেলা হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
একাংশের রেললাইন অর্থাৎ ডাউন লাইন খুলে ফেলায় অন্যান্য জেলা থেকে কোনো ট্রেন চট্টগ্রামে পৌঁছতে পারছে না। আর ডবল লাইনের আপ লাইন চালু থাকলেও নাশকতার আশংকায় চট্টগ্রাম থেকে কোনো ট্রেন ছাড়ছেনা। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন লাইন উপড়ে ফেলায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।




