আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
জাতীয় সংসদ ভেঙে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। বোরবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বোরবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট নম্বর ১১৯৫৬/১৩। রিটে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মোঃ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে আইনজীবী জানিয়েছেন।




