সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমাওলানা শাহ্ জিল্লুর রহমান আলী শাহ্ (রহঃ) ৫ম বার্ষিক ওরছ শরীফ ২৫...

মাওলানা শাহ্ জিল্লুর রহমান আলী শাহ্ (রহঃ) ৫ম বার্ষিক ওরছ শরীফ ২৫ নভেম্বর

২৫ নভেম্বর রোজ সোমবার রাঙ্গুনিয়াস্থ বেতাগী আস্তানা শরীফে কুতুবে জমান রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুরশিদে বরহক, আল্লামা শাহ্ সূফি মুহাম্মদ জিল্লুর রহমান (আলী শাহ্ (রহঃ) ৫ম বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হবে। এতে দেশ বরেণ্য ওলামা মাশায়েখগণ উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন। ওরছ মোবারক উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০ টায় খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান, খতমে গাউসিয়া শরীফ এবং বেলা ৩ ঘটিকা হইতে হুজুর কেবলা (রহঃ) জীবনী আলোচনা। ওরছ মোবারক উপলক্ষে আউলিয়ায়ে ক্বেরামের জীবনী আলোচনা ও নুরানী মাহফিলে সভাপতিত্ব ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান (আশরফ শাহ্)।
উক্ত ওরশ মোবারকে শরীক হওয়ার জন্য দরবার শরীফের শাহজাদা মুহাম্মদ জিয়াউর রহমান আহমদ উল্লাহ (আবু শাহ্), শাহজাদা মুহাম্মদ শাহ্ আহসান উল্লাহ (শাহ্চাঁন্দ), শাহজাদা মুহাম্মদ মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মুহাম্মদ ওবাইদুর রহমান (পেঠান শাহ্), বেতাগী আঞ্জুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম সিকদার। উক্ত ওরছ মোবারক ও মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে সবান্ধবে যোগদান করে আউলিয়ায়ে ক্বেরামের নেক ফয়ুজাত হাসিল করার অনুরোধ জানান।

আরও পড়ুন

সর্বশেষ