চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম মহানরীর ডবলমুরিং থানার পানওয়ালাপাড়ার একটি গুদামে আভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক (রাসায়নিক সালফার) উদ্ধার করেছে র্যাব। এসময় এর সাথে জড়িত ৩ গুদাম কর্মচারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা এসব বিস্ফোরক বোমা কিংবা ককটেল তৈরির জন্য রাখা হয়েছে বলে ধারণা করছেন র্যাব কর্মকর্তারা।
র্যাব-৭ এর মিডিয়া সেলের প্রধান ও এসপি মফিজুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোরে নগরীর আগ্রাবাদ চৌমুহনীর পানওয়ালাপাড়ায় অবস্থিত একটি গুদামে অভিযান চালায় র্যাবের একটি দল। ওই গুদাম থেকে ২১ বস্তা রাসায়নিক সালফার উদ্ধার করা হয়। তিনি বলেন, আটক বিস্ফোরকের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গুদামের ৩ কর্মচারীকে আটক করা হয়েছে।




