সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আজ একই মঞ্চে বসছেন ৬ দলের ৭ নীতিনির্ধারক

আজ একই মঞ্চে বসছেন ৬ দলের ৭ নীতিনির্ধারক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

শুক্রবারে টাঙ্গাইলে একই মঞ্চে সমবেত হচ্ছেন ছয়টি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ৭ নেতা। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই মঞ্চ থেকেই আজ  ঘোষণা আসতে পারে তৃতীয় আরেকটি জোটের। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির নেতা এইচ এম এরশাদও এরকম একটি ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অচিরেই একটি নতুন জোটের ঘোষণা দেয়া হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা নতুন জোটকে স্বাগত জানায়।

ইতোমধ্যেই এ ব্যাপারে টাঙ্গাইলে লিফলেট বিতরণ করা হয়েছে। এ নিয়ে চলছে প্রচার প্রচারণাও। স্থানীয় সূত্রসহ কৃষক শ্রমিক জনতা লীগ সূত্রে জানা যায়, এই মঞ্চে একই সাথে উপস্থিত থাকবেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব,বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান প্রমুখ। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী অনুষ্ঠানের আয়োজন করছেন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মাঠে শুক্রবার দুপুরে সমাবেশের আয়োজন করা হয়েছে।

মহাসমাবেশে বরেণ্য এই নেতাদের উপস্থিতি থাকার কথা রয়েছে। সমাবেশে সভাপতিত্ব করবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এ ব্যাপারে তিনি বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার শুধু ১৮ দলীয় জোটের একার দাবি নয়। এটা আমাদেরও দাবি। মহাসমাবেশকে সফল করতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগ ও তার সহযোগী সংগঠন।

আরও পড়ুন

সর্বশেষ