সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপতৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন, মহাসচিব তৈমূর আলম

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন, মহাসচিব তৈমূর আলম

তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে এলেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। শমসের মবিন দলটির চেয়ারপারসন ও তৈমূর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নিজ নিজ পদে নির্বাচিত হন তারা।shomsher-toimur

এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে। এর আগে দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়।

সেখানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে অন্তরা সেলিমা হুদা বলেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও গতিশীল হবে।

অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলডিপির চেয়ারম্যান নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাসানী।

গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হয়। নিবন্ধন পাওয়ার তিনদিনের মাথায় মারা যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজমুল হুদা। তার মৃত্যুর পর গত ৬ মে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন তার মেয়ে অন্তরা সেলিমা হুদা।

আরও পড়ুন

সর্বশেষ