ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী ১ ডিসেম্বর থেকে তৈরী পোশাক শ্রমিকদের জন্য পাঁচ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন শ্রমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বৃহস্পতিবার শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী সাংবাদিকদের জানান, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকাই হবে। আগামী ২৫শে নভেম্বরের পর এ সংক্রান্ত গেজেট প্রকাশ হবে। তিনি বলেছেন, আগামী ১লা ডিসেম্বর থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। শ্রমিকরা জানুয়ারিতে এই বেতন পাবেন।




