শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......তারেক-মামুনের অর্থপাচার মামলার রায় রোববার

তারেক-মামুনের অর্থপাচার মামলার রায় রোববার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার রায় আগামী ১৭ নভেম্বর রোববার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোতাহার হোসেন রায়ের এ তারিখ ধার্য করেন।

তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এ মামলার শুরু থেকেই তারেক রহমান অনুপস্থিত ছিলেন। তিনি প্রায় ৫ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। জরুরি অবস্থা থেকে এখন পর্যন্ত তারেক রহমানের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা দায়ের করা হলেও এ প্রথম তার বিরুদ্ধে কোন মামলায় রায় ঘোষিত হতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ