শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়মন্ত্রীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মন্ত্রীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র দেয়ার পরেও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব পালন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক সুবিধা গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ওই আবেদনে মন্ত্রীদের দায়িত্ব পালনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও প্রার্থনা করা হয়েছে। বৃহস্পতিবার মো. খালেক মনি নামে একজন সাংবাদিক রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইঞাসহ ৪৫ জন পদত্যাগী মন্ত্রীকে বিবাদী করা হয়েছে। সোমবার মন্ত্রী সভার বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র তুলে দেন।

রিটকারীর আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ জানান, সংবিধানের  ৫৮ (১) অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে, যদি কোন মন্ত্রী রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন। ফলে পদত্যাগপত্র দেয়ার পর মন্ত্রীরা রাষ্ট্রীয় কোন দায়িত্ব পালন করলে তা সংবিধান অনুযায়ী অবৈধ হিসেবে গণ্য হবে।

এর আগে বুধবার বিশিষ্ট আইন ও সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল বাকী মন্ত্রীদের দায়িত্ব পালন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিবসহ ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে আইনি নোটিস পাঠান। ড. তুহিন মালিক ওই নোটিসে এ দায়িত্ব পালনকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বলেও ব্যাখ্যা দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ