সোশ্যাল ইসলামী ব্যাংকের দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান স্বাগত বক্তব্য রাখেন। ব্যাংকের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আঞ্চলিক প্রধানগণ, দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপক এবং ২০২টি উপশাখার ইনচার্জ সহ প্রায় দুই হাজার কর্মকর্তা ভার্চুয়াল প্লাটফর্মে ব্যবসায়িক সম্মেলনে অংশ নেন। সম্মেলনে চলতি বছরের ব্যাংকের কর্ম কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।




