সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপমেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ অক্টোবরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ অক্টোবরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ এবছরের অক্টোবরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেঁজগাও পর্যন্ত কাজ শেষ হবে। রোববার (১৮ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনা বিষয়ক এক সেমিনারে একথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ইতোমধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, বিনা দাওয়াতে বিএনপি দেশের বিরুদ্ধে নালিশ করতে বিদেশীদের কাছে যায়। আওয়ামী লীগ কখনোই মনে করে না বিদেশীরা ক্ষমতায় বসাবে। বিএনপির কাছে নিবৃাচন সুষ্ঠু মানে আওয়ামী লীগের পরাজিত হওয়া। তিনি আরও বলেন, মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো বন্ধে প্রয়োজনে জরিমানা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান এমপি, জাপানের রাষ্ট্রদূত, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ